• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে শর্টগান জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে এমপি আল আমিনকে স্মারকলিপি পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা প্রিপেইড মিটারের রিচার্জ প্রক্রিয়া সম্পূর্ণ অস্বচ্ছ এবং শুভঙ্করের ফাঁকি অবশেষে গ্রেপ্তার সন্ত্রাসী ডেভিড ইমন বক্তাবলী ফেরিঘাটে শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান চাপায় মাদ্রাসা ছাত্র নিহত নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ফতুল্লায় ভুয়া সনদে ই-পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারী গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত

আড়াইহাজারে মাদক কারবারি দেড় বছরের কারাদণ্ড

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ডালিম মোল্লাকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার দাইরাদি এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ডালিম মোল্লাকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, দাইরাদি এলাকার নাজির মোল্লার ছেলে ডালিম মোল্লার (৪৫) কাছ থেকে ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৮ মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায় কার্যকরের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডালিম মোল্লার বিরুদ্ধে এর আগে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

 


এই ক্যাটাগরীর আরো খবর..