• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ নারায়ণগঞ্জে ৭ কেজি গাঁজাসহ স্বামী- স্ত্রী গ্রেফতার নারায়ণগঞ্জ বিএনপি’র ৪ যুবদল কর্মী বহিষ্কার নারায়ণগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু শেখ রহমান; পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০ প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়েছে ছেলে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করেন। কাকাউরিস পেয়েছেন ৯১ ভোট।

ড. খলিলুর রহমান জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়ে আগামী এক বছরের জন্য জাতিসংঘের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের নেতৃত্ব দেবেন।

এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ৪০ বছর পর বিশ্বমঞ্চে বাংলাদেশের এটি বড় কূটনৈতিক বিজয়।
সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের মূল এজেন্ডা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ফলে বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ইস্যুটি বিশ্ব সম্প্রদায়ের কেন্দ্রবিন্দুতে রাখা সহজ হবে।
জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান ভুক্তভোগী দেশ হিসেবে বাংলাদেশ ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’সহ জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে এই পদকে কাজে লাগাতে পারবে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদান আদায়ে আরও বেশি চাপ সৃষ্টি করা সম্ভব হবে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ শীর্ষ সেনা ও পুলিশ প্রেরণকারী দেশ। সভাপতির দায়িত্ব এই অবদানকে বিশ্বমঞ্চে আরও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেবে। শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

এছাড়া বৈশ্বিক বাণিজ্য সুবিধা, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সংস্কার এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার মতো দাবিগুলো উত্থাপনের জন্য এই প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য কার্যকর হবে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..