• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় নামাজ পড়ার শর্তে ছিনতাইকারীকে মুক্তি, অত:পর… নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে ৬১৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বিডি নিউজের সাংবাদিক আসাদের গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ মেঘনার পানি হবে ঢাকার ভরসা, পরিদর্শনে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ নারায়ণগঞ্জে সোমবারও ১০ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা ফতুল্লায় রামদা-কুড়াল হাতে ভাইরাল নারীসহ গ্রেপ্তার ৩

ফতুল্লায় নামাজ পড়ার শর্তে ছিনতাইকারীকে মুক্তি, অত:পর…

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ধারালো ছুরিসহ আটক এক ছিনতাইকারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নামাজ পড়ার শর্তে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এরপর থেকে ওই ছিনতাইকারী আত্মগোপনে রয়েছে।সোমবার (৮ জুন) সকালে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, পশ্চিম মাসদাইর এলাকার আল ফালাহ মসজিদের ইমাম ও খতিব কাউসার আহমেদ কাসেমী ওই শর্তে হৃদয় (৩০) নামে এক ব্যক্তিকে ছেড়ে দেন।

এলাকাবাসী জানান, ফতুল্লার মাসদাইর এলাকায় রাতে বা ভোরে কেউ একা বের হলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিদ্যুতের খুঁটিতে বাঁধা হৃদয় নিজের ছিনতাইয়ের ঘটনা মসজিদের ইমাম ও খতিব কাউসার আহমেদের কাছে স্বীকার করেন। তিনি আরও জানান, টাকা বেশি থাকলে ইয়াবা সেবন করেন, না হলে গাঁজা সেবন করেন।

এরপর কাউসার আহমেদ তাকে শর্ত দিয়ে বলেন, যদি তিনি এসব অপরাধ ছেড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। হৃদয় ওই শর্তে রাজি হলে তাকে মুক্ত করে দেওয়া হয়।

এ বিষয়ে কাউসার আহমেদ বলেন, রোববার সকালে হৃদয়কে ছেড়ে দেওয়া হয়। তবে শর্ত অনুযায়ী তিনি মসজিদে আসেননি। তাকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তাকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত অবস্থায় পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, যে কোনো সংগঠনই হোক, আইনবিরোধী কাজ করতে পারবে না। কোনো অপরাধীকে আটক করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। ওই ছিনতাইকারীকে আইনের আওতায় আনা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..