• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নাসিক নির্বাচনে আব্দুল জব্বারকে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি রূপগঞ্জে গণপিটুনির শিকার সেই তিন পুলিশসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ফতুল্লায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক আহত পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন হাজিরা যুক্তরাষ্ট্রে গুলি, আর্জেন্টিনা সমর্থক নিহত ​দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি নারায়ণগঞ্জ বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক নাসিক প্রশাসকের সাথে চায়না হারবারের মতবিনিময়

ফতুল্লায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক আহত

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফতুল্লা সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লায় রফতানিমুখী পোশাক তৈরির একটি কারখানায় বয়লার বিস্ফোরণে দুই নারী শ্রমিকসহ সাত জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) সকালে সদর উপজেলার ফতুল্লার পাগলা তালতলা এলাকায় নির্ঝর নীটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাবিনা বেগম, খাদিজা, শাহীন, জাকির হোসেন, মঞ্জু মিয়া, আরিফিন ও হৃদয়।

শ্রমিকরা জানান, তিনতলা কারখানার দীর্ঘদিনের পুরনো বয়লারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শ্রমিকরা নতুন বয়লার বসাতে মালিকপক্ষকে বেশ কয়েকবার অনুরোধ করলেও তারা বিষয়টিকে কোনো গুরুত্বই দেন নি। শুক্রবার (১৯ জুন) ছুটির দিন সত্ত্বেও মালিকপক্ষ কারখানা চালু রাখেন। সকালে শ্রমিকরা কাজে যোগ দিলে তৃতীয় তলায় অবস্থিত বয়লারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়ে এবং আগুন ধরে যায়। এসময় সেখানে কর্মরত সাবিনা বেগম, খাদিজা, শাহীন, জাকির হোসেন, মঞ্জু মিয়া, আরিফিন ও হৃদয় আহত হন। পরে সহকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আগুনে কারখানায় মজুতকৃত বিপুল পরিমাণ থান কাপড় ও বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ছুটির দিনে কারখানা চালু রাখায় তারা ক্ষোভ প্রকাশ করেন। সড়ক অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শত শত যানবাহন যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আহতদের সুচিকিৎসার ব্যবস্থার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়া হয়। দুপুর ১২ টায় সড়কে যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এছাড়া দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।

 


এই ক্যাটাগরীর আরো খবর..