• সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক, সম্পাদক রিয়াদ ফতুল্লায় পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান উদ্ধার ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে গোলাগুলি, আহত ৮ সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষামন্ত্রী নির্বাচনোত্তর তরুণদের ভাবনা নিয়ে সংলাপ সিদ্ধিরগঞ্জ লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক বিদ্যুৎ-এর শুভেচ্ছা বিশ্বজুড়ে ফেসবুক বিপর্যয়ের মুখোমুখি

ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক, সম্পাদক রিয়াদ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ৫৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে এহসান চৌধুরী ফারুককে সভাপতি এবং রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণ এবং মুসল্লিদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে নতুন কমিটির সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়।

কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হামিদুর রহমান চৌধুরী ও এম. এ. হোসাইন সাঈদ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোবারক হোসেন চৌধুরী, আলতাফ সরকার ও চৌধুরী জাফর সাদেক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শরিফ চৌধুরী।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী সিরাজুল ইসলাম এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন রাহাত চৌধুরী।

সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন একরামুল কবির মামুন, নিয়াজ মোহাম্মদ মাসুমসহ মোট ৪১ জন সদস্য।

এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন চৌধুরী মোহাম্মদ মাহাবুব, হাজী শাহ আলম, জামাল উদ্দিন চৌধুরী, সৈয়দ ওবায়েদ উল্লাহ, শাহজাহান ভূঁইয়া, রুমি চৌধুরী, কাজী দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিন, মোস্তফা হাবিব চিশতী চৌধুরী এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

নবনির্বাচিত সভাপতি এহসান চৌধুরী ফারুক মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “মসজিদের সুশৃঙ্খল পরিচালনা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং মুসল্লিদের সেবার মান বৃদ্ধিতে কমিটির সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী তাদের সফলতা কামনা করেছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..