• রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ নারায়ণগঞ্জে সোমবারও ১০ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা ফতুল্লায় রামদা-কুড়াল হাতে ভাইরাল নারীসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা: ছাত্রদল নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল ও স্বপ্না’র মৃত্যুদণ্ড নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু প্রকাশ পেল ‘চিহ্ন গান কারিগর ব্যান্ড’র নতুন গান ‘অচেনা মানুষ’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, চালকের মৃত্যু নারায়ণগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে হামলা ও ভাঙচুর, আহত ১০ নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ

ফতুল্লায় রামদা-কুড়াল হাতে ভাইরাল নারীসহ গ্রেপ্তার ৩

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

আলোকিত নারায়ণগঞ্জ:ফতুল্লায় পূর্বশক্রতার জের ধরে প্রতিবেশীর বাড়িতে রামদা-কুড়াল হাতে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নারীসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭টি রামদা, একটি কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

রোববার (৭ জুন) ভোরে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সাথী বেগম (৩৮), শামীম (২৫), আরিফ (২৫) ও তার বড় ভাই আসলাম (২৮)।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, গত বৃহস্পতিবার (৪ জুন) রাত ১০টায় ভোলাইল গেদ্দারবাজার এলাকায় বদরুদ্দীন জামানের বাড়িতে একদল দুস্কৃতিকারী দেশীয় অস্ত্র রামদা, কুড়াল ও চাপাতি হাতে লোহার গেইটে ও দরজায় কোপাচ্ছে এবং ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবার থানায় ফোন করে অভিযোগ করেন। এরপর তাৎক্ষনিক অভিযান চালিয়ে হামলা করা সেই দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে লুটে নেওয়া সাইকেল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বদরুদ্দীন জামানের ছেলে হৃদয় বাদী হয়ে মামলা করেছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..