• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • Bangla Converter

বন্দরে বাসে অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বন্দরে চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানার মদনপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় যাত্রীবেশে থাকা চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী এলাকার মো. রুবেল (৩০) ও তাঁর স্ত্রী হীরামনি (২৬), এবং ঈদগাঁও উপজেলার পূর্ব গজালিয়া এলাকার নুরুল ইসলাম (২১) ও তাঁর স্ত্রী ফাহিমা জান্নাত (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..