• সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ডিসি এসপি’র সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার সৌজন্য সাক্ষাত ফতুল্লায় স্বামীকে জবাই করে হত্যা, স্ত্রী গ্রেফতার ইতিহাস বলছে এবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল ফতুল্লায় ব্যবসায়ীর বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির মাধ্যমে আবেদন বাংলাদেশের সমর্থকদের প্রতি আমাদের পূর্ণ ভালোবাসা রয়েছেঃ এমি মার্তিনেজ জিওভানি লো সেলসোর অসমাপ্ত মহাকাব্য রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ সিদ্ধিরগঞ্জে আ.লীগের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সোনারগাঁয়ে হামে ৫ মাসের শিশুর মৃত্যু

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২১৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
সোনারগাঁয়ে হামে ৫ মাসের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, শিশুটি হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার (১২ মে) রাতে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশু সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো ১ নম্বর ওয়ার্ডের মাজহারুল ইসলামের ছেলে শিশু জিহাদুল ইসলাম।

শিশুর পিতার বরাতে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, “জন্মের পর থেকেই শিশুর হার্টে ছিদ্র ছিল এবং শিশুটিকে ডায়রিয়া সমস্যায় মহাখালী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মায়ের শরীরে রেস ওঠার পর শিশুটির শরীরেও রেস ওঠে। পরে তাদেরকে সংক্রামক ব্যাধি হাসপাতালে রেফার করা হয়। সেখানে শিশুটির মৃত্যু হয়।”

তিনি আরও বলেন, “শিশুটির লক্ষণগুলো হামের মতো ছিল, কিন্তু পরীক্ষা করানোর আগেই শিশুটির মৃত্যু হয়। তবে আমরা আশঙ্কা করছি, হয়তো সে হামেই মারা গেছে।”


এই ক্যাটাগরীর আরো খবর..