• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ব্রাজিলকে হারিয়ে কোপার হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার ঘরে ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ফতুল্লায় মাদক চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪ সিদ্ধিরগঞ্জে তিন পুলিশ সদস্য হামলা শিকার সহজ হলো এনআইডির জন্মতারিখ সংশোধন প্রক্রিয়া নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্পাদক বিদ্যুৎ অসুস্থ; দোয়া চেয়েছেন সহকর্মীরা জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুলকে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের পুলিশ সুপার বদলি রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

২৪৮ কোটি ডলার রেমিট্যান্স এলো ১৯ দিনে

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২০ মে, ২০২৬

রেকর্ড গতিতে বাড়ছে প্রবাসী আয়। চলতি মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৩ কোটি ০৭ লাখ ডলার রেমিট্যান্স।

বুধবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ৩৮ দশমিক ৫০ শতাংশ।

এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।


এই ক্যাটাগরীর আরো খবর..