• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
হঠাৎ সারা দেশে ভ্যাপসা গরম বেড়ে যাওয়ার কারন নাঃগঞ্জে মাদকাসক্ত যুবকের হামলায় আহত ৫ এই সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন’-এর সদস্যপদ পেলেন সাংবাদিক বিদ্যুৎ জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা বিশ্বজুড়ে ঈদযাত্রা ঘিরে তিন মহাসড়কে বাড়ছে ভোগান্তির শঙ্কা ব্রাক শিখা প্রকল্পের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে চালক-সহকারীদের প্রশিক্ষন অনুষ্ঠিত জুলাই যোদ্ধা সাহালমের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার

নাঃগঞ্জে মাদকাসক্ত যুবকের হামলায় আহত ৫

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদকাসক্ত যুবকের বর্বরোচিত হামলায় তার আপন ভাবি, ভাতিজা ও ভাতিজীসহ একই পরিবারের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) ফতুল্লায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ওই যুবক হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে তার ভাবির ওপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে ভাতিজা-ভাতিজীসহ পরিবারের আরও সদস্যদের ওপর এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সে। ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজনই গুরুতর রক্তাক্ত হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আলামত সংগ্রহসহ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত মাদকাসক্ত যুবককে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..