• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪ শ্রমিক দগ্ধ ফতুল্লা থেকে গ্রেপ্তার শিশু রামিসা হত্যার আসামী সোহেল এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে চালক-সহকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ চীন ও রাশিয়া সম্পর্ক এখন অনন্য উচ্চতায়: পুতিন ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স এলো ১৯ দিনে নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে চালক-সহকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২০ মে, ২০২৬

ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের আওতায় শিখা প্রকল্পের নারায়ণগঞ্জ গণপরিবহনে জেন্ডার-ভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে চালক-সুপারভাইজার-সহকারীদের দক্ষতা উন্নয়নে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে পরিবহন শ্রমিকদের সচেতন ও দায়িত্বশীল করে তুলতে ১৭, ১৮, ১৯ ও ২০ মে ২০২৬ মোট ৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন। গ্রীন পলান্ন রেস্টুরেন্টে এবং পার্টি সেন্টার, ১ নং আলম খান লেন, নারায়ণগঞ্জ-১৪০০।

এ প্রশিক্ষণের কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জেন্ডার সংবেদনশীলতা ও সম্মানজনক আচরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা এবং নিরাপদ পরিবহন পরিবেশ নিশ্চিত করতে চালক, সুপারভাইজার ও সহকারীদের দায়িত্ব ও জবাবদিহিতা সম্পর্কে ধারণা প্রদান। প্রশিক্ষণে মোট ৮০জন চালক, সুপারভাইজার ও হেলপার অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জেন্ডার সংবেদনশীলতা ও সম্মানজনক আচরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা এবং নিরাপদ পরিবহন পরিবেশ নিশ্চিত করতে চালক, সুপারভাইজার ও সহকারীদের দায়িত্ব ও জবাবদিহিতা সম্পর্কে ধারণা প্রদান। প্রশিক্ষণটি পরিচালনা করেন জেমস যোয়াব সরেন, ট্রেইনার, ব্র্যাক ড্রাইভিং স্কুল, ঢাকা ও মোঃ ইয়ামিন হাসান, ট্রেইনার, ব্র্যাক ড্রাইভিং স্কুল, ঢাকা।

আরো উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হক, প্রজেক্ট লীড, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি, মোঃ নূর ইসলাম নূর, ফিল্ড কমিউনিকেটর, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি, রাকিবুল ইসলাম ইফতি, কমিউনিটি ভলান্টিয়ার টিম লিডার, ব্র্যাক – শিখা প্রকল্প, সড়ক নিরাপত্তা কর্মসূচি।


এই ক্যাটাগরীর আরো খবর..