• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম

ফতুল্লায় ধর্ষণের অভিযোগে আটক ১

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ধর্ষক আনোয়ারকে (৪৮) আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। ফতুল্লা মডেল থানার পশ্চিম তল্লা জসিম মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

আটক আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মরহুম আব্দুল হাকিমের ছেলে।

জানা যায়, নির্যাতিত শিশুর পরিবার ও অভিযুক্ত ধর্ষক আনোয়ারের পরিবার ফতুল্লা থানার পশ্চিম তল্লার জসিম মিয়ার বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

নির্যাতিত শিশুটির মা-বাবা গার্মেন্টসে কাজ করে। প্রতিদিনের মতো শনিবার সকাল ৮টার দিকে শিশুটির মা ও বাবা নিজ নিজ কর্মস্থলে চলে যায়। পরবর্তীতে সকাল ১১টার দিকে মোবাইলে চার্জ দেয়ার কথা বলে আনোয়ার শিশুটির ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।

শিশুটির মা জানান, অভিযুক্ত ধর্ষক আনোয়ার ও তারা একই বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। তারা সকালে শিশুটিকে বাসায় রেখে নিজ নিজ কর্মস্থলে চলে যায়। ঈদের কারণে পাশ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের অধিকাংশরাই গ্রামের বাড়িতে চলে যায়। ফলে বাড়িটি প্রায় ফাঁকা ছিল। সে সুযোগে তার মেয়েকে আনোয়ার ধর্ষণ করে।

তিনি আরো জানান, রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে তার মেয়ে তাকে ধর্ষণের বিস্তারিত ঘটনা খুলে বলে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, নির্যাতিত শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..