• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ নারায়ণগঞ্জে ৭ কেজি গাঁজাসহ স্বামী- স্ত্রী গ্রেফতার নারায়ণগঞ্জ বিএনপি’র ৪ যুবদল কর্মী বহিষ্কার নারায়ণগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু শেখ রহমান; পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০ প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়েছে ছেলে

স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়েছে ছেলে

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্মার্টফোন কিনে না দেওয়ায় কালাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে তার ছেলে সালমান (২০)।

বুধবার (৩ জুন) দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকা থেকে অভিযুক্ত সালমানকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত কামাল মিয়া রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল (তরকারি) বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ওই বাজারের কাছে তারা সপরিবারে বসবাস করেন। গত কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কামাল মিয়া মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করেন।

এ নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বটি দিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এতে কামাল মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেলে আইসিইউ না পাওয়ায় তাকে পপুলার হাসপাতালের আইসিইউতে রাখা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবাকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছে তার ছেলে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ওই ছেলেকে গ্রেফতার করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..