• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
হঠাৎ সারা দেশে ভ্যাপসা গরম বেড়ে যাওয়ার কারন নাঃগঞ্জে মাদকাসক্ত যুবকের হামলায় আহত ৫ এই সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন’-এর সদস্যপদ পেলেন সাংবাদিক বিদ্যুৎ জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা বিশ্বজুড়ে ঈদযাত্রা ঘিরে তিন মহাসড়কে বাড়ছে ভোগান্তির শঙ্কা ব্রাক শিখা প্রকল্পের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে চালক-সহকারীদের প্রশিক্ষন অনুষ্ঠিত জুলাই যোদ্ধা সাহালমের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন’-এর সদস্যপদ পেলেন সাংবাদিক বিদ্যুৎ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ‘আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন’-এর সাধারণ সদস্যপদ লাভ করেছেন।

১৮ মে ২০২৬ তারিখে সংগঠনের পক্ষ থেকে পাঠানো সদস্যপদ অনুমোদনপত্রে জানানো হয়, তার আবেদন পর্যালোচনা শেষে সাধারণ সদস্যপদ অনুমোদন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত গ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন হাকিকুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ।

চিঠিতে উল্লেখ করা হয়, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এখন থেকে আনুষ্ঠানিকভাবে ‘আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন’-এর একজন সাধারণ সদস্য। সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পাশাপাশি ক্লাবের বিভিন্ন কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করা হয়েছে।

এ অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের মতো আন্তর্জাতিক মানের সাংবাদিক সংগঠনের সদস্য হতে পেরে আমি গর্বিত। এই স্বীকৃতির জন্য ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে সাংবাদিকতার মান উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”


এই ক্যাটাগরীর আরো খবর..