• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় মাদক চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪ সিদ্ধিরগঞ্জে তিন পুলিশ সদস্য হামলা শিকার সহজ হলো এনআইডির জন্মতারিখ সংশোধন প্রক্রিয়া নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্পাদক বিদ্যুৎ অসুস্থ; দোয়া চেয়েছেন সহকর্মীরা জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুলকে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের পুলিশ সুপার বদলি রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি ফতুল্লায় বন্ধ গোডাউনে গলিত মরদেহ উদ্ধার, আটক ২

ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার

ফতুল্লা সংবাদদাতা / ১১৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

ফতুল্লায় বাড়ির দলিল নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মো. রাফি ওরফে মোহনকে (৩৪) কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাই উজ্জল মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে শরীয়তপুরের একটি চরাঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোড এলাকার ফাজিলপাড়ার মো. বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মো. রাফি ওরফে মোহন ছিলেন একজন গার্মেন্টস কর্মী। আর অভিযুক্ত উজ্জল মিয়া পেশায় অটোরিকশাচালক এবং মাদকাসক্ত। দীর্ঘ কয়েক মাস ধরে বাবার কাছে বাড়ির দলিল দাবি করে আসছিলেন উজ্জল। দলিল দিতে রাজি না হওয়ায় ছোট ভাই মোহনকে দিয়েও বাবার কাছ থেকে দলিল নেওয়ার চেষ্টা করেন তিনি। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জেরে শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির দ্বিতীয় তলার উত্তর-পূর্ব পাশের কক্ষ থেকে বের হওয়ার সময় মোহনকে ধারালো বটি দিয়ে মাথার দুই পাশে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন উজ্জল।
মোহনের চিৎকারে পরিবারের সদস্য ও নিচতলার ভাড়াটিয়ারা এগিয়ে এলে উজ্জল ঘটনাস্থলে বটি ফেলে পালিয়ে যান। পরে আহত মোহনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা মো. বাবুল মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, হত্যাকাণ্ডের পরপরই উজ্জল পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..