• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় মাদক চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪ সিদ্ধিরগঞ্জে তিন পুলিশ সদস্য হামলা শিকার সহজ হলো এনআইডির জন্মতারিখ সংশোধন প্রক্রিয়া নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্পাদক বিদ্যুৎ অসুস্থ; দোয়া চেয়েছেন সহকর্মীরা জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুলকে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের পুলিশ সুপার বদলি রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি ফতুল্লায় বন্ধ গোডাউনে গলিত মরদেহ উদ্ধার, আটক ২

ব্রাক শিখা প্রকল্পের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে চালক-সহকারীদের প্রশিক্ষন অনুষ্ঠিত

মোঃ এ এইচ আশু / ১৬১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের আওতায় শিখা প্রকল্পের নারায়ণগঞ্জ গণপরিবহনে জেন্ডার-ভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে চালক-সুপারভাইজার-সহকারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার ১৭ মে ২০২৬ সকাল ৯টা ৩০ মিনিটে গ্রীন পলান্ন রেস্টুরেন্টে এবং পার্টি সেন্টার, ১ নং আলম খান লেন, নারায়ণগঞ্জ-১৪০০ এ প্রশিক্ষণের কার্যক্রম শুরু করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম, সভাপতি – নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

 

গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে পরিবহন শ্রমিকদের সচেতন ও দায়িত্বশীল করে তুলতে ১৭, ১৮, ১৯ ও ২০ মে ২০২৬ মোট ৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জেন্ডার সংবেদনশীলতা ও সম্মানজনক আচরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা এবং নিরাপদ পরিবহন পরিবেশ নিশ্চিত করতে চালক, সুপারভাইজার ও সহকারীদের দায়িত্ব ও জবাবদিহিতা সম্পর্কে ধারণা প্রদান। প্রশিক্ষণটি পরিচালনা করেন জেমস যোয়াব সরেন, ট্রেইনার, BRAC Driving School, ঢাকা। প্রশিক্ষণে মোট ২০জন চালক, সুপারভাইজার ও হেলপার অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জেন্ডার সংবেদনশীলতা ও সম্মানজনক আচরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা এবং নিরাপদ পরিবহন পরিবেশ নিশ্চিত করতে চালক, সুপারভাইজার ও সহকারীদের দায়িত্ব ও জবাবদিহিতা সম্পর্কে ধারণা প্রদান। প্রশিক্ষণটি পরিচালনা করেন জেমস যোয়াব সরেন, ট্রেইনার, BRAC Driving School, ঢাকা।

আরো উপস্থিত ছিলেন মোঃ নূর ইসলাম নূর, ফিল্ড কমিউনিকেটর, ব্রাক সড়ক নিরাপত্তা কর্মসূচি, রাকিবুল ইসলাম ইফতি, কমিউনিটি ভলান্টিয়ার টিম লিডার, ব্রাক – শিখা প্রকল্প, সড়ক নিরাপত্তা কর্মসূচি।


এই ক্যাটাগরীর আরো খবর..