• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
লিওনেল মেসির শেষ ম্যাচ: দেখবেন যেভাবে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ফতুল্লায় ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক, জনতার ইটপাটকেলে ওসি আহত বক্তাবলী ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপায় নিহত ১ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ বেড়েছে ২৫২ টাকা ফতুল্লায় যাত্রীবাহী বাসে অ’স্ত্রের মুখে যাত্রীদের টাকা ও মোবাইল ফোন লুট ঐতিহ্যবাহী ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা সাইনবোর্ডে ৬১ পাসপোর্ট, ৫ টি এনআইডিসহ গ্রেপ্তার ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, চালকের মৃত্যু

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চলন্ত কাভার্ডভ্যানের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার ফলে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এলাকায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয়।

শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে সোনারগাঁয়ের নয়াগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ শামীম জানান, ঢাকামুখী লেনে চলাচলরত একটি কাভার্ডভ্যানের চাকা হঠাৎ বাস্ট হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।

তিনি বলেন, “ধাক্কার পর কাভার্ডভ্যানটি উল্টে যায়। এতে খুঁটিটি ভেঙে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের অজ্ঞাতনামা চালক (প্রায় ৫০) ঘটনাস্থলেই মারা যান।”

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিহত চালকের মরদেহ কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..