• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বস্তাবন্দী তরুণীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম রিয়াদ বিমানবন্দরে হামলায় ২জন বাংলাদেশিসহ নিহত ১২ এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা প্রদান নারায়ণগঞ্জে সর্বোচ্চ সংখ্যক চাঁদাবাজ ও সন্ত্রাসী ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ আবারও বিক্ষোভে উত্তাল ভারত কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে আবেগঘন স্মরণসভা ও দোয়া ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৯৩৫, মৃত্যু ৫ লিওনেল মেসির শেষ ম্যাচ: দেখবেন যেভাবে

সাংবাদিক সুজনের ঈদুল আযহার শুভেচ্ছা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৫১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ ফতুল্লার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক নজরুল ইসলাম সুজন।

 

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আযহা। ঈদ হোক সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও সুখ-সমৃদ্ধির বার্তা বহনকারী।”

 

সুজন আরও বলেন, সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদুল আযহার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

 

বর্তমানে সাংবাদিক নজরুল ইসলাম সুজন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। জাতীয় দৈনিক বাংলাদেশের আলোর ফতুল্লা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল আলোকিত নারায়ণগঞ্জ এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সাংবাদিকতার পাশাপাশি বৃহৎ নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও সামাজিক সংগঠন “পরিবর্তন” সমাজ কল্যান সংস্থার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছে।

 

পরিশেষে তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।


এই ক্যাটাগরীর আরো খবর..