• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ট্রেন ও লেগুনায় আগুন নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া!! আইন শৃঙ্খলা বাহিনী অতিতের ধারাবাহিকতায় চলছে – সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সোনারগাঁওয়ে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু নারায়ণগঞ্জের ৬ টেক্সটাইলের ২৬৯ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আর নেই ফতুল্লায় মাদ্রাসায় আগুন ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন রূপগঞ্জে রেস্টুরেন্টে আগুন

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১৮ নভেম্বর) রাতে লকডাউন ইস্যুকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে বিক্ষুব্ধরা শামীম ওসমানের জামতলার বাড়িতে জড়ো হয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘জামতলায় সাবেক এমপি শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে আমাদের পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।’

 


এই ক্যাটাগরীর আরো খবর..