• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
লিওনেল মেসির শেষ ম্যাচ: দেখবেন যেভাবে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ফতুল্লায় ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক, জনতার ইটপাটকেলে ওসি আহত বক্তাবলী ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপায় নিহত ১ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ বেড়েছে ২৫২ টাকা ফতুল্লায় যাত্রীবাহী বাসে অ’স্ত্রের মুখে যাত্রীদের টাকা ও মোবাইল ফোন লুট ঐতিহ্যবাহী ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা সাইনবোর্ডে ৬১ পাসপোর্ট, ৫ টি এনআইডিসহ গ্রেপ্তার ৩

অটোরিকশা চালকের গলা কাটার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৩১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

অটোরিকশা চালকের গলা কাটার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তারনারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে হত্যা ও অটোরিকশা ছিনতাই চেষ্টার ঘটনায় জড়িত প্রধান আসামি আ. রহিম (২৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রহিম কুমিল্লার মতলব দক্ষিণ থানার কামালদি এলাকার নাসিরউদ্দিনের ছেলে। শুক্রবার রাত ২টার দিকে ফতুল্লার দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় যাত্রীবেশে দুই ব্যক্তি অটোরিকশা চালক আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। পরে নির্জন স্থানে পৌঁছালে যাত্রীবেশী দুই ছিনতাইকারী অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালক বাধা দেন। এ সময় পেছন থেকে অটোরিকশা চালক আমিনুলের গলার পেছন দিক থেকে ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে তার গলার একটি রগ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠান।

ঘটনার পরপরই র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ২টার দিকে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি দল উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আ. রহিমকে গ্রেপ্তার করে।


এই ক্যাটাগরীর আরো খবর..