• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম

সততা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হলেন হুমায়ুন কবির

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিএসবি ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন কবির সততা, নিষ্ঠা, দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো পুরস্কার গ্রহণ করেছেন।
রবিবার ৩০ আগস্ট সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ প্যারেড অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

পুলিশের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার অর্জন করেন।

এর আগে একইভাবে তাঁর কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে পুরস্কার লাভ করেন তিনি।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, “সততা, নিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি আমার দায়িত্ব পালনে আরও উৎসাহ, সাহস ও আত্মবিশ্বাস বাড়িয়েছে। মাননীয় পুলিশ সুপার স্যার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ভালো কাজ করার চেষ্টা করব।”
তিনি এ পুরস্কারের জন্য মাননীয় পুলিশ সুপার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..