• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, চালকের মৃত্যু নারায়ণগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে হামলা ও ভাঙচুর, আহত ১০ নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ বাংলাদেশ বিশ্বকাপের খেলা দেখা যাবে যে চ্যানেলে নারায়ণগঞ্জে বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ নারায়ণগঞ্জে ৭ কেজি গাঁজাসহ স্বামী- স্ত্রী গ্রেফতার নারায়ণগঞ্জ বিএনপি’র ৪ যুবদল কর্মী বহিষ্কার নারায়ণগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, চালকের মৃত্যু

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চলন্ত কাভার্ডভ্যানের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার ফলে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এলাকায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয়।

শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে সোনারগাঁয়ের নয়াগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ শামীম জানান, ঢাকামুখী লেনে চলাচলরত একটি কাভার্ডভ্যানের চাকা হঠাৎ বাস্ট হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।

তিনি বলেন, “ধাক্কার পর কাভার্ডভ্যানটি উল্টে যায়। এতে খুঁটিটি ভেঙে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের অজ্ঞাতনামা চালক (প্রায় ৫০) ঘটনাস্থলেই মারা যান।”

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিহত চালকের মরদেহ কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..