• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ নারায়ণগঞ্জে ৭ কেজি গাঁজাসহ স্বামী- স্ত্রী গ্রেফতার নারায়ণগঞ্জ বিএনপি’র ৪ যুবদল কর্মী বহিষ্কার নারায়ণগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু শেখ রহমান; পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০ প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়েছে ছেলে

আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

হবিগঞ্জে ব্রাজিল বনাম আর্জেন্টিনা নাম দিয়ে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের বেশ কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় জানায়, মঙ্গলবার বিকালে কাশিপুর গ্রামে দু’দল যুবকের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল টিম নাম দিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে ব্রাজিল পরাজিত হয়।

এরপর আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ উল্লাস শুরু করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরে রাতে এলাকার মুরুব্বিরা বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।

সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। হাঙ্গামাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


এই ক্যাটাগরীর আরো খবর..