• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ নারায়ণগঞ্জে ৭ কেজি গাঁজাসহ স্বামী- স্ত্রী গ্রেফতার নারায়ণগঞ্জ বিএনপি’র ৪ যুবদল কর্মী বহিষ্কার নারায়ণগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু শেখ রহমান; পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০ প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়েছে ছেলে

নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখা।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকায় কেব্দ্র ঘোষিত কর্মসূচি পালিত হয়।

​বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, “জনগণের ওপর একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়া সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমরা আন্তর্জাতিক বাজারের দর সম্পর্কে অবগত আছি। এই মূল্যবৃদ্ধি জনগণ মেনে নেবে না, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং খেটে খাওয়া সাধারণ জনগনকে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলব।”

​নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি আরও বলেন, “দ্রব্যমূল্যের লাগামহীন গতি রোধ করতে না পারলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। আপনারা যে কার্ডই দেন না কেন, মানুষ তাদের মৌলিক অধিকার ও বেঁচে থাকার তাগিদেই মাঠে থাকবে। অনতিবিলম্বে জ্বালানী তেল ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

​ইসলামী ব্যাংক প্রসঙ্গে মাওলানা আবদুল জব্বার বলেন, “ইসলামী ব্যাংক একটি সুদবিহীন ব্যাংক। যারা এই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের পুনরায় নিয়োগ দেওয়া হচ্ছে। কেউ কেউ এই ব্যাংকের কার্যক্রমে জামায়াতে ইসলামীর নাম জড়াতে চায়, জামায়াতের লোক যদি এই ব্যংকে আমানত রাখে,শেয়ার হোল্ডার থাকে তাহলে তারা তাদের আমানত রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে এটাই স্বাভাবিক। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী ব্যাংককে রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করে যাব।”

​জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারের এই সিদ্ধান্তকে জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে অভিহিত করেন বক্তারা।

​বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ূম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের এসব হঠকারী সিদ্ধান্ত জাতি আর মেনে নেবে না। অবিলম্বে জনস্বার্থবিরোধী এসব সিদ্ধান্ত বাতিল না করলে কর্মসূচি আরও জোরদার করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..