• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু ব্রাজিলকে হারিয়ে কোপার হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার ঘরে ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ফতুল্লায় মাদক চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪ সিদ্ধিরগঞ্জে তিন পুলিশ সদস্য হামলা শিকার সহজ হলো এনআইডির জন্মতারিখ সংশোধন প্রক্রিয়া নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্পাদক বিদ্যুৎ অসুস্থ; দোয়া চেয়েছেন সহকর্মীরা জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুলকে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের পুলিশ সুপার বদলি

ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪ শ্রমিক দগ্ধ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২০ মে, ২০২৬
ছবি সংগ্রহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রোলিং মিলে ভাট্রির আগুনের ফুলকিতে চার শ্রমিক দগ্ধ হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় সিএসআরএম রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জ্বল (৩২)।

কারখানার শ্রমিকরা জানান, দুপুরে ভাট্রিতে পুরোনো লোহা আগুনে গলানোর সময় বিস্ফোরণ ঘটে।এসময় আগুনের ফুলকি এসে চার শ্রমিকের শরীরে পড়ে বিভিন্ন স্থান পুড়ে যায়। তখন তাদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান, মিজানের ৩ শতাংশ, সুমনের ২ শতাংশ, মিলনের ৩ শতাংশ ও উজ্জ্বলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।এ বিষয়ে মালিক পক্ষের কারো বক্তব্য পাওয়া না গেলেও শ্রমিকরা জানান, পুরাতন ময়লা লোহা পোড়ানোর সময় এমন ঘটনা প্রায় সময় ঘটে। ভাট্রিতে এ বিস্ফোরণের আগুন বাহিরে ছড়ায় না। এজন্য ফায়ার সার্ভিসে জানানো হয় না।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..