• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা কাজল-মুন্নার মুক্তি দাবিতে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের মানববন্ধন প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার সোনারগাঁয়ে ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার ডিসেম্বরেই চালু হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চবটি-মুক্তারপুর সড়ক রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে চড়-থাপ্পরের অভিযোগ কাজল ও মুন্নার মুক্তি দাবি করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট

প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন পরিচয় ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এই অপকর্ম চালাচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
আজ এক জরুরি বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন সদর উপজেলার সম্মানিত নাগরিকদের এই প্রতারক চক্রের ফোনকল থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র ০১৯৬৬-৮৩৭১৭৬ (01966837176) নম্বরটি ব্যবহার করে বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে ফোন করছে। প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, উক্ত মোবাইল নম্বরটি কোনোভাবেই নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এর নয়। এটি সম্পূর্ণ একটি প্রতারক চক্রের নম্বর।

এই পরিস্থিতিতে অপরিচিত নম্বর থেকে উপজেলা নির্বাহী অফিসারের পরিচয়ে কোনো ফোনকল এলে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই এই ধরনের প্রতারকদের কোনো টাকা-পয়সা, ব্যক্তিগত তথ্য, ওটিপি (OTP) কিংবা পিন (PIN) নম্বর প্রদান না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনো ফোনকল বা বিষয়ের ওপর সন্দেহ প্রকাশ পেলে বিভ্রান্ত না হয়ে সরাসরি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করে বিষয়টি যাচাই করে নেওয়ার জন্য বলা হয়েছে। একই সাথে নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যকেও এ বিষয়ে সতর্ক করার আহ্বান জানিয়েছে প্রশাসন।


এই ক্যাটাগরীর আরো খবর..