• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা কাজল-মুন্নার মুক্তি দাবিতে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের মানববন্ধন প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার সোনারগাঁয়ে ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার ডিসেম্বরেই চালু হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চবটি-মুক্তারপুর সড়ক রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে চড়-থাপ্পরের অভিযোগ কাজল ও মুন্নার মুক্তি দাবি করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট

কাজল-মুন্নার মুক্তি দাবিতে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের মানববন্ধন

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও আবৃত্তিশিল্পী জিয়াউল ইসলাম কাজল এবং সংগঠনটির সদস্য ও নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মনি সুপান্থ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীনা তাজরিন।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, উপদেষ্টা অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল ও শিল্পী অমল আকাশ।

বক্তব্যে রফিউর রাব্বি বলেন, দুঃশাসন থেকে মুক্তি, স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যাশা নিয়ে তাঁরা ২০২৪ সালের ছাত্র-গণআন্দোলনে যুক্ত হয়েছিলেন। ঐ আন্দোলনে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেওয়া হলেও বিচারব্যবস্থায় প্রত্যাশিত পরিবর্তন আসেনি বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে তাঁর সরকারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট রাজপথে আন্দোলন করেছে এবং এ সময় সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছেন। জিয়াউল ইসলাম কাজলও এসব আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় তিনি সংগঠনটির সভাপতি হিসেবে ভূমিকা পালন করেন।

রফিউর রাব্বি আরও বলেন, আইনজীবী হিসেবে কাজল যেকোনো দলের নেতাকর্মীর পক্ষে আদালতে দাঁড়াতে পারেন। এটি অপরাধ হতে পারে না। আদালতে স্লোগান দেওয়ার ঘটনার সঙ্গে কাজলের সংশ্লিষ্টতা না থাকলে তাঁকে এ ঘটনায় দায়ী করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আতিকুল ইসলাম মুন্নার বিষয়ে তিনি বলেন, মুন্না একজন নাট্যকর্মী। রাজনীতি কিংবা সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা না থাকলে তাঁকে কারাগারে রাখার কারণ থাকা উচিত নয় বলে তিনি মনে করেন। একই সঙ্গে বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার দাবি জানিয়ে কাজল ও মুন্নার অবিলম্বে মুক্তি দাবি করেন রফিউর রাব্বি।

মানববন্ধনে অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু বলেন, গত ১৩ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আদালতে জামিন নেওয়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম মুন্না এবং সংশ্লিষ্ট আরেকজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পূর্বের সন্ত্রাসী কর্মকাণ্ডসংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রদীপ ঘোষ বাবু দাবি করেন, ওই ঘটনার সঙ্গে কাজল ও মুন্নার কোনো সংশ্লিষ্টতা নেই। বিচারব্যবস্থা দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবের বৃত্তে আটকে থাকলে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে এবং বিচারব্যবস্থা বিতর্কিত হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

মানববন্ধন থেকে জিয়াউল ইসলাম কাজল ও আতিকুল ইসলাম মুন্নার অবিলম্বে মুক্তি এবং বিচারব্যবস্থার সংস্কারের দাবি জানানো হয়।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, নাগরিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক এতে অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..