• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে; নিহত ১, আহত ১৫ চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলার কারণে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করলেন ডিসি জাহিদ আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারির সিদ্ধান্তের আনুষ্ঠানিক ব্যাখ্যা ফিফার তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি টানা বৃষ্টিতে রেইনকোট পরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে মানবিক ডিসি জাহিদ “আর্জেন্টিনা-মিশর” ম্যাচে নেওয়া দুটি সিদ্ধান্তই ফুটবলের আইন অনুযায়ী সঠিক ছিল মস্তিষ্কের সঠিক ব্যবহারই সম্ভাবনার চাবিকাঠি আর্জেন্টিনা শেষ পর্যন্ত লড়াই করে: মেসি ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাস গড়লেন মেসি

রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

এর আগে, সকালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় তাদের ২ জনকে আদালতে হাজির করা হয়। শনিবার মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি লড়বেন মামলাটি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।


এই ক্যাটাগরীর আরো খবর..