• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ জেলা সুজন সম্পাদকের বাড়িতে দুর্ধর্ষ চুরি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু ব্রাজিলকে হারিয়ে কোপার হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার ঘরে ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ফতুল্লায় মাদক চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪ সিদ্ধিরগঞ্জে তিন পুলিশ সদস্য হামলা শিকার সহজ হলো এনআইডির জন্মতারিখ সংশোধন প্রক্রিয়া নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্পাদক বিদ্যুৎ অসুস্থ; দোয়া চেয়েছেন সহকর্মীরা জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

হত্যা মামলার আসামিকে আদালত প্রাঙ্গণে গণপিটুনি

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৩২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁনমারি এলাকায় ডিস ব্যবসায়ী নাসির উদ্দিন (৬০) হত্যা মামলার প্রধান আসামি শরিফকে পুলিশি প্রহরায় আদালতে হাজির করার সময় গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা ও এলাকাবাসী।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে পুলিশ সাতদিনের রিমান্ড চেয়ে আদালত নেওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আদালতের শুনানি শেষে আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে আদালতের শুনানি শেষে আসামি শরিফের ফাঁসির দাবিতে আবারও বিক্ষোভ শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে নাসির হত্যা মামলার প্রধান আসামি শরিফ চলতি মাসের ১৭ জুন আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে অদ্যবধি আসামি শরিফ নারায়ণগঞ্জ জেলা কারাগারে আছেন।
উল্লেখ্য, গত ৬ মে ফতুল্লার চানমারি মাউরাপট্রি এলাকার ফ্রেন্ডস ক্যাবলের অফিসে ডিস ব্যবসায়ী নাসির উদ্দিনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী সায়মা আহমেদ বাদী হয়ে ফতুল্লা থানায় এ হত্যাকাণ্ডের সাথে জড়িত শরীফকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..