• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ব্রাজিলকে হারিয়ে কোপার হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার ঘরে ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ফতুল্লায় মাদক চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪ সিদ্ধিরগঞ্জে তিন পুলিশ সদস্য হামলা শিকার সহজ হলো এনআইডির জন্মতারিখ সংশোধন প্রক্রিয়া নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্পাদক বিদ্যুৎ অসুস্থ; দোয়া চেয়েছেন সহকর্মীরা জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুলকে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের পুলিশ সুপার বদলি রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ফতুল্লা সেহাচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে বিএনপি পরিচয়ে প্রতারনার অভিযোগে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে কুতুবপুর ইউনিয়ন বিএনপি ৯ নং ওয়ার্ড।

গত ৬ আগষ্ট কুতুবপুর ৯ নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক ফারুক মাতব্বর প্রেস বিজ্ঞপ্তিতে জানান দেলোয়ার হোসেন দেলু কুতুবপুর ইউনিয়ন বিএনপি ৯ নং ওয়ার্ডের কোন সদস্য বা কর্মী নন।

তিনি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর এবং এলাকার চিহ্নিত ভূমিদস্যু। বৈষম্য বিরোধী মামলার আসামী জি আর নং ৪৩৭ তাং ২২ আগষ্ট ২০২৪ ইং। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সে বিএনপির পরিচয়ে বিভিন্ন ভাবে প্রতারনা করে আসছে।

দেলুর সাথে কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির কোন সম্পর্ক নেই।

উল্লেখ্য তক্কার মাঠ এলাকায় একাধিক স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে নানা অভিযোগের তথ্য পাওয়া যায়। এলাকাবাসীর অভিযোগ, দেলু গং অতীতে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকায় জমি ক্রয়-বিক্রয়, নির্মাণসামগ্রী পরিবহন এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের প্রভাব রয়েছে।

অনেকেই অভিযোগ করেন, তাদের অনুমতি বা সম্মতি ছাড়া এলাকায় জমি বেচাকেনা কিংবা বড় ধরনের নির্মাণকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।
এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, জমি দালালির আড়ালে একাধিক ব্যক্তির সঙ্গে একই জমি নিয়ে লেনদেন, অর্থ আত্মসাৎ এবং বিরোধ সৃষ্টি করে পরবর্তীতে মামলা-মোকদ্দমার মাধ্যমে চাপ প্রয়োগের ঘটনাও ঘটেছে।
আরও কয়েকজন ভুক্তভোগী নিজেদের ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেন। তাদের মধ্যে রানী বেগম ও প্রতিবন্ধী মামুনসহ কয়েকজনের নাম উঠে এসেছে, যারা জমি ও বাড়ি সংক্রান্ত বিষয়ে প্রতারণা ও হয়রানির অভিযোগ করেছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..