• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে দুর্নীতি ও আগামী নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট পেদ্রো, ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি ‘সরকারি দপ্তরে অতিরিক্ত অর্থ ও হয়রানি বন্ধ হলে শ্রমিকের বেতন ৪০ হাজার টাকা দেওয়া সম্ভব’ রূপগঞ্জে সাবেক পুলিশ সদস্যের রগ কেটে দেওয়ার অভিযোগ ৪২ জনের নামে মামলা ফতুল্লায় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৬ চলমান আন্দোলনে ফের উত্তপ্ত ফতুল্লা, শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর বলে জানাল পেট্রোবাংলা ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিকাশ নিয়ে উদ্যোক্তাদের সুখবর দিয়েছে ফেসবুক।

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের সুখবর দিয়েছে ফেসবুক। সংস্থাটির মূল প্রতিষ্ঠান মেটা তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন-ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এতে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের ওপর নির্ভরতা অনেকটাই কমতে পারে।

যদিও এই সুবিধা এখনও সবার জন্য উন্মুক্ত হয়নি। তবু অনেক ব্যবহারকারী ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এই সুবিধা গ্রহণ করেছেন এবং বিকাশের মাধ্যমে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন।

বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, অ্যাডস ম্যানেজারের ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অংশে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ অপশনও দেখা যাচ্ছে। ইতোমধ্যে কয়েকজন ব্যবহারকারী এই সুবিধা ব্যবহার করে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

এত দিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা কিংবা অন্যান্য ব্যাংকিং জটিলতার কারণে ছোট ও মাঝারি উদ্যোক্তারা নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। অনেক নতুন উদ্যোক্তার জন্য এসব শর্ত পূরণ করা ব্যয়বহুল ও জটিল ছিল।

বিকাশের মতো দেশীয় মোবাইল আর্থিক সেবা যুক্ত হলে স্থানীয় মুদ্রায় আরও সহজে বিজ্ঞাপনের খরচ পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মেটা নতুন পেমেন্ট সুবিধা সবার জন্য চালুর আগে ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে চালু করে। তাই বর্তমানে ফিচারটি সব অ্যাকাউন্টে দৃশ্যমান না হলেও, ট্রায়াল সফল হলে এটি পর্যায়ক্রমে আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হতে পারে।

এদিকে এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিকাশভিত্তিক এই পেমেন্ট ব্যবস্থা কবে নাগাদ সবার জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তারপরও পরীক্ষামূলক পর্যায়ে ফিচারটির উপস্থিতি বাংলাদেশের ডিজিটাল উদ্যোক্তাদের জন্য ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..