• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
‘সরকারি দপ্তরে অতিরিক্ত অর্থ ও হয়রানি বন্ধ হলে শ্রমিকের বেতন ৪০ হাজার টাকা দেওয়া সম্ভব’ রূপগঞ্জে সাবেক পুলিশ সদস্যের রগ কেটে দেওয়ার অভিযোগ ৪২ জনের নামে মামলা ফতুল্লায় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৬ চলমান আন্দোলনে ফের উত্তপ্ত ফতুল্লা, শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর বলে জানাল পেট্রোবাংলা ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির তোলারাম কলেজের পুনর্মিলনীর আয়োজন, সফল করতে সহযোগিতার আহ্বান

রূপগঞ্জে সাবেক পুলিশ সদস্যের রগ কেটে দেওয়ার অভিযোগ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে সাবেক পুলিশের এক কনস্টেবলের হাত-পা ভেঙে  রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এই  ঘটনা ঘটে।

স্থানীয়  ও স্বজনরা জানায় , পুলিশ সদস্য আবুল কালাম দীর্ঘদিন ধরেই মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সম্প্রতি তিনি শাহাদাত ও এমদাদুল নামে  স্থানীয় দুই মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছে ধরিয়ে দেন। এর পর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল পুলিশ সদস্য কালামকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল।

ঘটনার রাতে অভিযুক্ত শাহজালাল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে যায় আবুল কালামকে। পরে তাকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যায় । সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শাহজালাল ও আরও  ১০-১৫ জন  কালামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেয় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়।

আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানায়, লিখিত অভিযোগ পেলে হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..