• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর বলে জানাল পেট্রোবাংলা ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির তোলারাম কলেজের পুনর্মিলনীর আয়োজন, সফল করতে সহযোগিতার আহ্বান পথ চলা শুরু করল “প্রিয় নারায়ণগঞ্জ ডট কম” নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপু প্যানেল জয়ী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ফতুল্লায় নারীর গলায় ছুরি ঠেকিয়ে কানের দুল ছিনতাই প্রেম নাকি অভিনয়? ১-২ বিষয়ে ফেল ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী, পুনরায় পরীক্ষা ১ মাসের মধ্যে

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ মোস্তাকিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দি‌কে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় রেললাইনসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তাকিম আলীগঞ্জ এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত ইউনুস মোল্লা।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশের অপরাধী তথ্য যাচাই করে এসব মামলার তথ্য পাওয়া গেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই খলিল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..