পদাধিকার বলে সদস্য সচিব হন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাকির হোসেন। সভাপতি ও সহ-সভাপতি এই দুটি পদের মধ্যে নির্বাচন হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন মাকসুদা ইয়াসমিন ও সহ-সভাপতি পদে নির্বাচিত হন আজমিরী খানম টুম্পা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্য পদে নির্বাচিতরা হলেন- আল-আমিন, মেহেদী হাসান লিটন, মো: আক্তার হোসেন, সায়মা আক্তার, আমিরুল ইসলাম সাগর ও আবদুল আলীম সরকার।
কমিটি গঠনের সময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। সকলের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কমিটির সভাপতি মাকসুদা ইয়াসমিন বলেন, একটি দায়িত্ব পাওয়ার চেয়ে দায়িত্ব পালন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি আশাবাদী আমার উপর অর্পিত যে দায়িত্ব দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ও মান রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাবো। এ লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আর যাহারা আমাকে নির্বাচিত করতে সমর্থন দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
























