• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার সোনারগাঁয়ে ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার ডিসেম্বরেই চালু হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চবটি-মুক্তারপুর সড়ক রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে চড়-থাপ্পরের অভিযোগ কাজল ও মুন্নার মুক্তি দাবি করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট বাংলাদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে কর্মী নেবে ইতালি নারায়ণগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ীর ৯৮ লাখ টাকা পাওনার অভিযোগে সংবাদ সম্মেলন আইভীর আইনজীবী আটক

চাষাঢ়া-পঞ্চবটি সড়ক ৬ লেন ও মাদকবিরোধী যৌথ অভিযান চান এমপি আল আমিন

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সভাকক্ষে আজ ৩১ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের প্রশাসক জনাব রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ এমপি।

সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তিনি মাদক ও কিশোর গ্যাং দমনে সারাদেশে সমন্বিতভাবে যৌথ অভিযান পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে পুলিশের ওপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর জনবল ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেন।

নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চাষাঢ়া-পঞ্চবটি সড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, জনবহুল এই এলাকার ক্রমবর্ধমান যানবাহনের চাপ মোকাবিলায় সড়কটির দ্রুত আধুনিকায়ন প্রয়োজন। পাশাপাশি স্টেডিয়াম এলাকায় ওভারব্রিজ নির্মাণ এবং শীতলক্ষ্যা নদীতে অবৈধ মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আব্দুল্লাহ আল আমিন বলেন, “রাজনৈতিক ভিন্নমত রাজনীতির জায়গায় থাকবে; কিন্তু নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে সরকারি দল, বিরোধীদল সবাইকে একযোগে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে কোনো অসহযোগিতা থাকবে না।


এই ক্যাটাগরীর আরো খবর..