• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুরকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান মেসির সম্মানে ১০ মিনিটে ‘থেমে যাবে’ সব খেলা! প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা থানা হাজতে জয় বাংলা স্লোগান, দুই পুলিশ সদস্য ক্লোজড আন্তর্জাতিক ফুটবল থেকে কিংবদন্তী মেসি অবসরে নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ ফতুল্লায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার চাষাঢ়া-পঞ্চবটি সড়ক ৬ লেন ও মাদকবিরোধী যৌথ অভিযান চান এমপি আল আমিন ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১০

নারায়ণগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নারায়নগঞ্জ নগরীর হকার্স মার্কেট সংলগ্ন এলাকা থেকে শুভ দাস নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মাথায় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাজল মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহতের বুকে গুলির আঘাত রয়েছে। তবে তাঁর শরীরে কয়টি গুলি লেগেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জের নগরীর গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘নিহতের কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে। আমাদের তথ্য অনুযায়ী, তিনি একজন মাদক কারবারি। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।’

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তবে কীভাবে শুভ দাস গুলিবিদ্ধ হলেন, কারা তাঁকে হত্যা করেছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা জানা যায়নি।

 


এই ক্যাটাগরীর আরো খবর..