• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে চড়-থাপ্পরের অভিযোগ কাজল ও মুন্নার মুক্তি দাবি করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট বাংলাদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে কর্মী নেবে ইতালি নারায়ণগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ীর ৯৮ লাখ টাকা পাওনার অভিযোগে সংবাদ সম্মেলন আইভীর আইনজীবী আটক সাংবাদিক মীর দিনারের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দোয়া মাহফিল ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান সিদ্ধিরগঞ্জে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাহেব আলীকে গুলি করে হত্যা শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি ফতুল্লায় ঝুটের ২৬ গোডাউনে আগুন

কাজল ও মুন্নার মুক্তি দাবি করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আদালতে জামিনের আবেদনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার পর গ্রেপ্তার আইনজীবী জিয়াউল ইসলাম কাজল ও তাঁর ভাই আতিকুল ইসলাম মুন্নার দ্রুত মুক্তি দাবি করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। একই সঙ্গে তাঁদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আদালতে জামিনের আবেদনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম মুন্না ও সংশ্লিষ্ট আরেক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আগের একটি সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাংস্কৃতিক জোটের দাবি, আদালতে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে কাজল ও মুন্নার কোনো সংশ্লিষ্টতা নেই। জিয়াউল ইসলাম কাজল একজন আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ছিলেন। আইনজীবী হিসেবে কারও পক্ষে দাঁড়ানো অপরাধ হতে পারে না।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রতিবাদী কর্মসূচিতে কাজল ও মুন্না সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ওই সময় জিয়াউল ইসলাম কাজল সংগঠনটির সভাপতি এবং আতিকুল ইসলাম মুন্না সদস্য ছিলেন।

সংগঠনটি অভিযোগ করে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরও বিচারব্যবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। আগের সরকারের আমলে বিচারব্যবস্থার যে পরিস্থিতি ছিল, এখনো তার ধারাবাহিকতা রয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন অনিয়ম ও দুঃশাসনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সংগঠনটির সক্রিয় অংশগ্রহণ ছিল। এসব আন্দোলন ও কর্মসূচির তথ্যচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে।

সাংস্কৃতিক জোটের অভিযোগ, প্রশাসনের কিছু অতি-উৎসাহী কর্মকর্তার আইনবহির্ভূত কর্মকাণ্ড সরকারকে বিতর্কিত করছে। কাজল ও মুন্নাকে মামলায় গ্রেপ্তার দেখানোর ঘটনাকে বিচারব্যবস্থার পরিবর্তন না হওয়ার উদাহরণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

বিবৃতিতে বিচারব্যবস্থার সংস্কার দাবি করার পাশাপাশি জিয়াউল ইসলাম কাজল ও আতিকুল ইসলাম মুন্নার দ্রুত মুক্তির আহ্বান জানানো হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..