• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাহেব আলীকে গুলি করে হত্যা শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি ফতুল্লায় ঝুটের ২৬ গোডাউনে আগুন আড়াইহাজারে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষেঃ নিহত ১ আহত ৬ ফতুল্লায় বস্তাবন্দী তরুণীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম রিয়াদ বিমানবন্দরে হামলায় ২জন বাংলাদেশিসহ নিহত ১২ এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা প্রদান নারায়ণগঞ্জে সর্বোচ্চ সংখ্যক চাঁদাবাজ ও সন্ত্রাসী ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ

সিদ্ধিরগঞ্জে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাহেব আলীকে গুলি করে হত্যা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ সাহেব আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, সাহেব আলীকে গুলি করেছেন তার দুই সহযোগী রনি ও আসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেলে বউবাজার এলাকায় সাহেব আলীকে লক্ষ্য করে গুলি করেন রনি ও আসলাম। গুলি তার মাথা ও বুকে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, সাহেব আলী তার দুই সহযোগী রনি ও আসলামের গুলিতে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সাহেব আলীর বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ অন্তত ২০টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনাতেও তার ও সহযোগীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত রনি ও আসলামের অবস্থান এবং তাদের গ্রেপ্তারে পুলিশের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


এই ক্যাটাগরীর আরো খবর..