• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতর মিলল ৬৯ লাখ টাকার ইয়াবা কক্সবাজারের রিসোর্টে আগুন: নারায়ণগঞ্জে এক পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা-চট্টগ্রামের একাংশ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা ও প্রত্যাহার দাবি সুজনের ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু ফতুল্লায় ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড আয়কর রিটার্ন জমা না দিলে ৫ হাজার টাকা জরিমানা হবে! ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে খুন, টাকা, স্বর্নালংকার লুট ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার সততা, নিষ্ঠা ও দক্ষতার ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তৃতীয় বারের মত পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন

কক্সবাজারের রিসোর্টে আগুন: নারায়ণগঞ্জে এক পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিন সদস্যকে নারায়ণগঞ্জে দাফন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) তাদের মরদেহ নারায়ণগঞ্জে আনা হয়। বাদ জোহর বায়তুল নাজাত জামে মসজিদে জানাজা শেষে দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাঁদের দাফন করা হয়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, দাদার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হন তারা।

নিহত তিনজন হলেন নাফিজ তেহামি, তাঁর বড় বোন ফারিয়া কবির এবং ফারিয়ার সাত বছরের ছেলে ফাইজান নূর।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতদের দাদা ও নানার বাড়ি নারায়ণগঞ্জে। এ কারণে তাদের দাদার কবরের পাশেই সমাহিত করা হয়েছে। নাফিজ তেহামির বাবা জিহাদুল কবির একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ফারিয়া কবিরের স্বামী নূর আলম ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে কর্মরত রয়েছেন।

নাফিজ তেহামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার প্রোগ্রামের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, ফারিয়ার ছেলে ফাইজান নূর চুয়াডাঙ্গার প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের কেজি-টু শ্রেণিতে পড়ত।

একসঙ্গে পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনেরা। তাদের অভিযোগ, রিসোর্টগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তাঁরা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মোট ১১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের এই তিন সদস্যের দাফন নারায়ণগঞ্জে সম্পন্ন হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..