• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতর মিলল ৬৯ লাখ টাকার ইয়াবা কক্সবাজারের রিসোর্টে আগুন: নারায়ণগঞ্জে এক পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা-চট্টগ্রামের একাংশ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা ও প্রত্যাহার দাবি সুজনের ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু ফতুল্লায় ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড আয়কর রিটার্ন জমা না দিলে ৫ হাজার টাকা জরিমানা হবে! ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে খুন, টাকা, স্বর্নালংকার লুট ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার সততা, নিষ্ঠা ও দক্ষতার ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তৃতীয় বারের মত পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন

নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতর মিলল ৬৯ লাখ টাকার ইয়াবা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি স্লিপার বাসের সিটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে সোনারগাঁ থানাধীন পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় মাদক ও অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির ‘ক’ জোনের এসআই মফিজুল ইসলাম, পিপিএমসহ পুলিশের একটি দল কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এক্সপ্রেস স্লিপার বাসটিতে তল্লাশি চালায়।

এ সময় বাসের সিটের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বাসটির সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-যশোরের শার্শা থানার ভবেরবেড় এলাকার রাকিবুল হাসান (৩০), যশোর কোতোয়ালি থানার নিউ মার্কেট বি-ব্লক এলাকার মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও এলাকার সাইফুল হোসেন (৩৮)। তাঁদের মধ্যে প্রথম দুজনের বর্তমান ঠিকানা ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ মাদক চালানের মূল হোতাকে গ্রেপ্তারের লক্ষ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। অভিযানে ২৩ হাজার পিস ইয়াবা ও আলফা এক্সপ্রেস স্লিপার বাসটি জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..