• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক বিদ্যুৎ যে শর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন সোনারগাঁয়ে কাঁচপুরে যাত্রীবাহী বাসে যাত্রীবেশে আগুন দিয়েছে দুর্বৃত্ত ফতুল্লায় ট্রেন ও লেগুনায় আগুন নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া!! আইন শৃঙ্খলা বাহিনী অতিতের ধারাবাহিকতায় চলছে – সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সোনারগাঁওয়ে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু নারায়ণগঞ্জের ৬ টেক্সটাইলের ২৬৯ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটন

আহত সাংবাদিক সোনালীকে দেখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধি

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৩০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া বৈশাখী হোটেলের সামনের রাস্তায় গত সোমবার ২৫ মে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পথচারীসহ অন্তত ৩ জন সাংবাদিক আহত হয়েছেন।

আহতদের মধ্যে দৈনিক সোজাসাপ্টা পত্রিকার সাংবাদিক সোনালী গুরুতর আহত হন। তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।

ঘটনা জানতে পেরে জেলা প্রশাসক মো. রায়হান কবির মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফ ইশতিয়াক কে আহত সাংবাদিক সোনালীকে দেখতে পাঠান। সহকারী কমিশনার সোনালীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন।

এ সময় তিনি বলেন, “জেলা প্রশাসক স্যার সোনালীর চিকিৎসা ও সার্বিক বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে।”

জেলা প্রশাসনের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক সোনালী বলেন, “জেলা প্রশাসক কার্যালয় থেকে আমাকে দেখতে আসায় আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই দুঃসময়ে প্রশাসনকে পাশে পেয়ে আমি সাহস পেয়েছি।” তিনি আরও বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এমন দুর্ঘটনা আমাদের ঝুঁকির কথা মনে করিয়ে দেয়। সবার কাছে আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাই।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে মিশনপাড়া এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সাংবাদিক সোনালীসহ কয়েকজন পথচারী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহত সাংবাদিক সোনালীর দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..