জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন।
মতবিনিময় সভায় এলাকাবাসী তাদের বিভিন্ন নাগরিক সমস্যা ও ভোগান্তির বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। এ সময় তিনি সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বক্তব্যে অ্যাড. আব্দুল্লাহ আল আমিন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে বলেন, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধও জরুরি বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন