• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাহেব আলীকে গুলি করে হত্যা শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি ফতুল্লায় ঝুটের ২৬ গোডাউনে আগুন আড়াইহাজারে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষেঃ নিহত ১ আহত ৬ ফতুল্লায় বস্তাবন্দী তরুণীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম রিয়াদ বিমানবন্দরে হামলায় ২জন বাংলাদেশিসহ নিহত ১২ এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা প্রদান নারায়ণগঞ্জে সর্বোচ্চ সংখ্যক চাঁদাবাজ ও সন্ত্রাসী ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ

আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড সাকিব হাছান খাঁন আহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​মঙ্গলবার (২৩ জুন) রাতে আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— সোনারগাঁ উপজেলার চর নোয়াগাঁও এলাকার রাকিব ভূঁইয়া (২৯) ও সজীব মোল্লা (২২)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় একদল সশস্ত্র ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে হামলা চালায়। ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে হামলায় ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনসহ অন্তত ছয়জন আহত হন।

​একই সময়ে ডাকাত দলটি পাশের একটি বাড়িতে হানা দিয়ে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করে।

​আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ডাকাতির এই ঘটনার পরদিন আহত ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই তথ্য-প্রযুক্তির সহায়তায় এই দুইজনকে গ্রেপ্তার করা হলো।

​ আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. রিপন বলেন, ডাকাতি ও হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..