• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি মাকসুদা ইয়াসমিন নারায়ণগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুরকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান মেসির সম্মানে ১০ মিনিটে ‘থেমে যাবে’ সব খেলা! প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা থানা হাজতে জয় বাংলা স্লোগান, দুই পুলিশ সদস্য ক্লোজড আন্তর্জাতিক ফুটবল থেকে কিংবদন্তী মেসি অবসরে নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ ফতুল্লায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার

অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রচণ্ড জ্বর, সর্দি ও শরীর ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মোঃ কামরুল ইসলাম। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বাসায় রয়েছেন।

দীর্ঘদিন ধরে সরকারি সেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসা কামরুল ইসলামের হঠাৎ অসুস্থতার খবরে জেলা প্রশাসন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

জানা যায়, তিনি শুধু জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার অর্পিত দায়িত্বই নয়, পাশাপাশি বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্বও অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। কর্মচারীদের অধিকার আদায় ও কল্যাণে তার ভূমিকা সর্বমহলে প্রশংসিত।

কামরুল ইসলাম ও তার পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে। তারা বলেন, মহান আল্লাহপাক যেন খুব শীঘ্রই তাকে সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।কামরুল ইসলাম বলেন অসুস্থ হলেই বুঝা যায় সুস্থতা আল্লাহ পাকের কত বড় অশেষ নেয়ামত। তাই পৃথিবীর সমস্ত অসুস্থ মানুষকে আল্লাহপাক সুস্থ করে দেউক আমিন।

অসুস্থতার খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবেগপ্রবণ হয়ে তার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছেন।

সহকর্মীরা জানান, কামরুল ইসলাম অত্যন্ত বিনয়ী, পরিশ্রমী ও মানবিক গুণসম্পন্ন একজন কর্মকর্তা। অফিসের কাজের পাশাপাশি তিনি সবসময় সহকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন।

জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে আছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..