• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা প্রদান নারায়ণগঞ্জে সর্বোচ্চ সংখ্যক চাঁদাবাজ ও সন্ত্রাসী ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ আবারও বিক্ষোভে উত্তাল ভারত কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে আবেগঘন স্মরণসভা ও দোয়া ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৯৩৫, মৃত্যু ৫ লিওনেল মেসির শেষ ম্যাচ: দেখবেন যেভাবে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ফতুল্লায় ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক, জনতার ইটপাটকেলে ওসি আহত

এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা প্রদান

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ নাগরিক কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জের নাগরিক সেবার মান উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ অবদান রাখায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

১০ অক্টেবর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন, সুশীল নাগরিক সমাজ, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন সহ অনেক গুণীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক উক্ত অনুষ্ঠানে নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিককে শুভেচ্ছা হিসেবে সন্মাননা স্মারক প্রদান করেন।

শুভেচ্ছা স্মারক গ্রহণ করে অ্যাডভোকেট এবি সিদ্দিক বলেন, এই সম্মাননা আমার একার নয়, এই সম্মান নারায়ণগঞ্জের সকল সচেতন নাগরিকের। নাগরিকদের অধিকার আদায় ও সেবার মান উন্নয়নে আমি আজীবন কাজ করে যাব। সাংবাদিক সমাজকে পাশে পেয়ে আমি গর্বিত।

জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, অ্যাডভোকেট এবি সিদ্দিক নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের বাতিঘর। তিনি সবসময় নাগরিকের অধিকার আদায় সহ অন্যায়ের বিরুদ্ধে ও জনকল্যাণে সোচ্চার থেকেছেন। তার এই অবদানকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও নারায়ণগঞ্জের যেকোনো জনকল্যাণমূলক কাজে জার্নালিস্ট ইউনিটি তার পাশে থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..