• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
উৎসব-বন্ধন বাস বন্ধ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ বৈষম্যবিরোধী মামলায় ফতুল্লার ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি গ্রেপ্তার আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ সন্দেহভাজন আটক নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনিযুক্ত পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, তালিকা থেকে বাদ কাশীপুর

চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ চারটি ডিজিটাল ব্যাংক হলো- বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত চারটি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

এর আগে ১২টি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করেছে। এগুলো হলো— ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।

আওয়ামী সরকারের আমলে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি নামে দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তখন ৫২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক নগদের লাইসেন্সের বিষয়টি পর্যালোচনার জন্য রাখা হয়। আর কড়িকে নীতিমালা শর্ত পূরণের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়। আজকের সভায় নতুন চারটিসহ কড়িকে প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..