• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ সন্দেহভাজন আটক নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনিযুক্ত পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, তালিকা থেকে বাদ কাশীপুর সোনারগাঁয়ে ডাকাত সোহেল গ্রেপ্তার ফতুল্লায় বুথে লুটের পরিকল্পনা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক শুভ্র হত্যা : সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি জরুরী বিজ্ঞপ্তিঃ আমি একজন সরকারি প্রশাসন।

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরীর চাষাড়ার বিজয়স্তম্ব হতে এই মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চাষাড়া শহীদ মিনারে এসে শেষ হয়।

এ সময় নাগরিক অধিকার ফোরাম- এর নেতৃবৃন্দরা প্রিপেইড মিটারের কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করা, গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত বিল ও অহেতুক বিভিন্ন চার্জ প্রত্যাহার, পোস্টপেইড মিটার ব্যবহার বহাল রাখা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এর সভাপতিত্বে নাগরিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম সহ সামাজিক, রাজনৈতিক ও নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরীর আরো খবর..