• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
বৈষম্যবিরোধী মামলায় ফতুল্লার ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি গ্রেপ্তার আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ সন্দেহভাজন আটক নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনিযুক্ত পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, তালিকা থেকে বাদ কাশীপুর সোনারগাঁয়ে ডাকাত সোহেল গ্রেপ্তার ফতুল্লায় বুথে লুটের পরিকল্পনা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক শুভ্র হত্যা : সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড

বৈষম্যবিরোধী মামলায় ফতুল্লার ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি গ্রেপ্তার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে করা মামলায় ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি হুমায়ুন কবিরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার ভূঁইগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, গ্রেপ্তার হুমায়ুন কবির বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে করা চারটি মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশের দাবি, হুমায়ুন কবির আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয় পর্যায়ে সংগঠনটির রাজনীতিতে সক্রিয় ছিলেন।

এদিকে একই দিন পাগলা রেলস্টেশন এলাকা থেকে ইসহাক (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, ইসহাক বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে করা দুটি মামলার এজাহারনামীয় আসামি এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


এই ক্যাটাগরীর আরো খবর..