• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
  • Bangla Converter

১-২ বিষয়ে ফেল ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী, পুনরায় পরীক্ষা ১ মাসের মধ্যে

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী। তবে এই ক্যাটাগরির পরীক্ষার্থীর জন্য আছে সুখবর। পুনরায় পরীক্ষা আগামী এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। আগামী এক মাসের মধ্যে এসব পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ফল প্রকাশের মধ্য দিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর প্রায় আড়াই মাসের অপেক্ষার অবসান হয়েছে। ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..