• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে শর্টগান জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে এমপি আল আমিনকে স্মারকলিপি পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা প্রিপেইড মিটারের রিচার্জ প্রক্রিয়া সম্পূর্ণ অস্বচ্ছ এবং শুভঙ্করের ফাঁকি অবশেষে গ্রেপ্তার সন্ত্রাসী ডেভিড ইমন বক্তাবলী ফেরিঘাটে শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান চাপায় মাদ্রাসা ছাত্র নিহত নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ফতুল্লায় ভুয়া সনদে ই-পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারী গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে মহানগর বিএনপি। শনিবার (১ আগস্ট) বিকেলে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপি নেতারা এ ঘোষণা দেন।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে এলে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তারা।

বক্তারা আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম করে আসছেন। সেই ত্যাগ ও সংগ্রামের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে তারা এনসিপির নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন।

সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, বিএনপি নেতা অ্যাডভোকেট রফিক আহমেদ, আওলাদ হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।


এই ক্যাটাগরীর আরো খবর..